news | লিভার প্রতিস্থাপন কেন্দ্র প্রতিষ্ঠা প্রসঙ্গে
news
Mon Sep 2026
Admin
লিভার প্রতিস্থাপন কেন্দ্র প্রতিষ্ঠা প্রসঙ্গে
আমরা অত্যন্ত আনন্দের সাথে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা আপনাদের সাথে শেয়ার করছি।
সম্প্রতি জাতীয় সংসদের বিরোধী দলের একজন সংসদ সদস্য এবং সরকারপন্থী একজন সংসদ সদস্য উভয়েই প্রকাশ্যে আমাদের হাসপাতালে একটি টেকসই লিভার প্রতিস্থাপন কেন্দ্র প্রতিষ্ঠার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
দুইজন সংসদ সদস্যই প্রকাশ্যে বলেছেন যে আমাদের হাসপাতালে একটি টেকসই লিভার ট্রান্সপ্লান্টেশন সেন্টার স্থাপন করা এখন সময়ের দাবি।
নিঃসন্দেহে আমাদের স্বাস্থ্যব্যবস্থা আরো এক ধাপ এগিয়ে নেয়ার জন্য এটি অনেক বড় একটি অনুপ্রেরণা।